ঝালকাঠিতে কঠোর লকডাউনের এগারোতম শিথিলতা পরিলক্ষিত হয়েছে। প্রশাসনের কঠোর অবস্থানের মধ্যে রবিবার রাস্তায় কিছু সংখ্যক অটো রিক্সা চলাচল করেছে ও মানুষের ভিড় রয়েছে। শহরের মধ্যেই দোকানপাট খুলে বেচাকেনা চলছে। বাজারেও জটলা বেধে কেনাকাটা করছে জনসাধারণ।
স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। রাস্তায় যানবাহন চলাচলও বেড়েছে। মোটরসাইকেলেও একাধিক লোক বসে চলাচল করছে। এমন পরিস্থিতিতে মাঠে নেমেছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনছার ব্যাটালিয়ান সদস্যরা। কারনে অকারনে রাস্তায় বের হওয়া মানুষের যাতায়াত ঠেকাতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছেন










