ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলা ভূমি অফিসে এই সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী। উদ্বোধনি অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ নাজমুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি, উপজেলা চেয়ারম্যান খাঁন আরিফুর রহমান বিশেষ অতিথি ছিলেন। সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা সাবেকুন নাহারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে ভূমি প্রশাসনের কর্মকর্তা ও ভূমির মালিকরা উপস্থিত ছিলেন।
বর্তমানে ভূমি সংক্রান্ত কার্যক্রম অনলাইনে চালু করে মানুষের দীর্ঘ দিনের দুর্ভোগ ও জটিলতা সহজ করা হয়েছে। জনগন যাতে কোনো হয়রানি ছাড়া সহজ ভাবে অনলাইন সুবিধা নিয়ে ভূমি সেবায় অংশগ্রহন করতে পারে তার জন্যই এই সপ্তাহের প্রচার-প্রচারণার লক্ষে সেবা সপ্তাহ।
সভায় সেবা কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য জেলার ৫ জনকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে। সম্মাননা প্রাপ্তরা হচ্ছেন সহকারি কমিশনার (ভূমি) অনুজা মন্ডল, নলছিটি ভূমি অফিসের মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা ভূমি অধিগ্রহন শাখার মোঃ শাহেদ আলী মিঞা, ঝালকাঠি পৌর ভূমি অফিসের মোঃ আবুল হোসেন ও নলছিঠি পৌর ভূমি অফিসের মোঃ ইলিয়াস।










