বরিশাল ব্যুরো ॥ ঈদ পূর্ণ মিলনী ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করেছে পদ বঞ্চিত বরিশাল মহানগর ও জেলা বিএনপি সাবেক নেতৃবৃন্দ। শুক্রবার রাতে নগরীর স্বরোডস্থ পার্টি হাউজ কমিউনিটি মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতি এ্যাড. মহসিন মন্টু, বরিশাল সাবেক মহানগর বিএনপি সহ-সভাপতি সৈয়দ আহসান কবীর হাসান, সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন, আব্বাস উদ্দিন বাবলু, সাবেক মহানগর বিএনপি যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর হোসেন পাঠান, সহ-সাধারন সম্পাদক আনায়ারুল হক তারিন, আলাউদ্দিন আহমেদ, মোঃ হোসেন চৌধুরী,কেন্দ্রীয় শ্রমিকদল সহ-সাংগঠনিক সম্পাদক এমজি ফারুক, জেলা শ্রি মকদল ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হক ফরাজি, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, মহানগর শ্রমিকদল ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম আকন।
নেতৃবৃন্দরা বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ যখনই এই নিশিরাতের সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামের ডাক দেবে আমরা কোন পদের আশায় বসে থাকব না। বিগত দিনে এই রাজপথে ছিলাম আজ আছি সামনেও থাকব। দেখি বর্তমান লেংড়া খোড়া ঘোড়ার কমিটির নেতা-কর্মীরা কতদিন উত্তর, দক্ষিণ, পশ্চিমের লোক ভাড়া করে এনে বরিশালে কি করে তাও আমরা দেখব। আজ আমরা যারা এখানে হাজির হয়েছি তা বিএনপি তথা দলের নিবেদিত সদস্য এখানে কোন ভাড়া করা লোকজন নেই।










