ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির ঐতিহ্যবাহী শ্রী শ্রী ভুকৈলাশ দেবত্তর স্টেট এর নাট মন্দির নামের বারচলা খ্যাত স্থানে বহুতলা বিশিষ্ট ভবন নির্মানের আনুষ্ঠানিক ভিত্তিফলক স্থাপন করা হয়েছে। শুক্রবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলির সদস্য ও ১৪ দলের সমন্বয়ক জননেতা আলহাজ¦ আমির হোসেন আমু এমপি এর ভিত্তিফলক উন্মোচন করেন। এই অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ প্রশাসক আলহাজ¦ সরদার মোঃ শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড খাঁন সাইফুল্লাহ পনির, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ অসীম কুমার সাহা বিশেষ অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন কালিবাড়ি পরিচালনা পরিষদের সভাপতি বিপুল চক্রবর্ত্তী।
অন্যদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন কালিবাড়ি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রনব কুমার নাথ ভানু। প্রায় ২শ বছর পূর্বে ভুকৈলাশ জমিদাররা কালিবাড়ি মন্দির সংলগ্ন বারচলায় (নাট মন্দির) জনসাধারনের বিনোদন ও সাংস্কৃতিক কর্মকান্ডের জন্য বারচলা তৈরী করে জনসাধারনের জন্য দেবত্তর করেন এবং মন্দির পরিচালনা কমিটির তত্ত¦াবধানে রাখেন। এখানে বৃটিশ আমল থেকে জনসভা, যাত্রা-নাটক সহ সকল ধরনের কর্মকান্ড পরিচালিত হতো। সেই সময় বারচলাকে ঝালকাঠির পল্টন বলা হতো। স্বাধীনতার পরে একটি কুচক্র এই বারচলাসহ দেবত্তর স্টেটের বিভিন্ন জায়গা ভোগ দখলের পায়তারা করে আসছিল।
এক পর্যায়ে মন্দির পরিচালনা কমিটিতে আইনি লড়াইয়ের মাধ্যমে ভুকৈলাশ দেবত্তর স্টেটের জায়গা-জমি তাদের হাতে চলে আসে। এখনো এই দেবত্তর স্টেটের কিছু জায়গা কুচক্রি ভুমিগ্রসি মহলের আওতায় রয়েছে ও তা উদ্ধারের চেষ্টা চলছে। এই ক্ষেত্রে জননেতা আলহাজ¦ আমির হোসেন আমু বারচলা পুনরুদ্ধার ও হিন্দু সম্প্রদায়ের ভুকৈলাশ দেবত্তর স্টেটের জায়গা-জমি উদ্ধারের জন্য নৈতিক ও দায়িত্বশীল ভুমিকা পালন করেছেন। নতুন বারচলা ভবন নির্মানের ক্ষেত্রে মন্দির কমিটি এই স্টেটের থেকে প্রাপ্ত অর্থায়ন এবং দাতা সংগ্রহ করে এই বহুতলা ভবন নির্মানের কর্মসূচি হাতে নিয়েছেন।










