ঝালকাঠি প্রতিনিধিঃ
বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচন ২০২২ এর প্যানেল পরিচিতি সভা জেলা আইনজীবি সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠিত জেলা বঙ্গবন্ধু আইনজীবি পরিষদের আয়োজনে সভায় জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড আব্দুল মান্নান রসুল সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন হাওলাদার, এ্যাড মোস্তাফিজুর রহমান মনু, এ্যাড আবুল কালাম আজাদ ও জেলা বঙ্গবন্ধু আইনজীবি পরিষদের সাধারন সম্পাদক এ্যাড জি কে মোস্তাফিজুর রহমান বক্তব্য রাখেন। আগামী ২৫ মে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে বঙ্গবন্ধু আইনজীবি পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলে ঝালকাঠি বারের সকল সদস্যদের ভোট প্রদানের জন্য দাবী করা হয় এবং সভায় সকল সদস্যরা সমর্থন করেন।










