বরিশাল ব্যুরো ॥
নগরীর সিএন্ডবি কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মিনজার হোসেন (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৪ মে) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতাকৃত মিনজার বরগুনা জেলার বেতাগী উপজেলার বিবিচিনি গ্রামের নুরু উদ্দিন হাওলাদারের ছেলে।
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক এনায়েত হোসেন জানান, ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কাজীপাড়া এলাকায় চেকপোস্ট বসানো হয়। এসময় মিনজার হোসেন মোটরসাইকেলযোগে যাওয়ার চেষ্টা করলে তার দেহ তল্লাশী করে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারের পর সে স্বীকার করেছে- ইয়াবাগুলো রাজধানী ঢাকা থেকে নিয়ে এসেছে এবং এগুলো বাকেরগঞ্জের লক্ষীপাশা গ্রামের কায়সার আলীর ছেলে সাইফুল ইসলাম রনির কাছে পৌছানোর কথা ছিলো। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।










