কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ার শৌলজালিয়া ও আমুয়া ইউনিয়নে ২ দিন ব্যাপি বাল্যবিবাহ নিরোধ প্রশিক্ষন শুরু হয়েছে।
আজ ১১ মে বুধবার সকাল ১০টায় শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষ এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। এ কর্মশালা আগামী ১২ মে পর্যন্ত চলবে।
বাংলাদেশ বাল্য বিবাহ প্রতিরোধ প্রকল্পের অধীনে গ্লোবাল এসোসিয়েসন কানাডার অর্থায়নে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) এ প্রশিক্ষণের আয়োজন করেন। ইউনিয়ন বাল্যবিবাহ নিরোধ কমিটির সদস্যরা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষনের উদ্ভোধন করেন। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আনোয়ারা বেগম, জেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির ম্যানেজার মোঃ রাকিবুল ইসলাম, রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) কাঠালিয়া উপজেলা শাখার কো- অডিনেটর মোঃ আশ্রাফুল ইসলাম প্রমূখ।
অপরদিকে একই কর্মসূচিতে আমুয়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে দুদিনের এ প্রশিক্ষণ শুর হয়। আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষনের উদ্ভোধন করেন।
এ সময় প্রশিক্ষনে অংশগ্রহণ করেন কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আমিরুল ইসলাম লিটন, অধ্যক্ষ মোঃ ওবায়দুল হক অদুত, ইউপি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, কাজী মামুন আর রশিদ, ইউপি সদস্য মোঃ মোস্তফা কামাল, এইচ এম নাসির উদ্দিন আকাশ, সৈয়দ আব্দুল কাইয়ুম, মোঃ কবির হোসেন, মোঃ দুলাল শরিফ, সেলিম তালুকদার, মোঃ সামছুল আলম, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মাসুম বিল্লাহ, সংরক্ষিত নারী ইউপি সদস্য মোসাঃ শাহানাজ পারভিন, মোসাঃ রেশমা আক্তার ও কানিজ জাহান প্রমুখ।











