ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি নলছিটি উপজেলার বৈচন্ডি গ্রামের সংখ্যালঘু রতন কুমার রায়ের পৈত্রিক জায়গা জমি ভুয়া নিলাম ডিগ্রী দিয়ে হাছিল করতে ব্যর্থ হয়ে গায়ের জোরে ভোগ দখলের পায়তারা করছে একই গ্রামের শহিদুল ইসলাম হাওলাদার, ফারুক আকন, শহিদুল আকন, আবুল হোসেন হাওলাদার, রুবেল হাওলাদার প্রমুখ।
রতন কুমার রায়ের ৮.৯৮ শতাংশের জায়গায় ধানি জমি, গাছপালা ও ফলের বাগান এবং মাছের ঘের রয়েছে। ইতিপূর্বে রতন কুমার রায়ের বিরোধী এই প্রতিপক্ষরা আদালতে ডিক্রি জারির মামলা করে কোনো বৈধ কাগজপত্র দাখিল করতে না পেরে খারিছ হয়ে রতন কুমার রায়ের পক্ষে স্বত্ত দখল বজায় থাকে। এর পরে গায়ের জোরে ও পেশি শক্তি ব্যাবহার করে অত্যাচার নির্যাতন করে যাচ্ছিল। এরা আইন-আদালত আদেশ অমান্য করে এই জঘন্য কাজগুলো করে আসছিল।
সর্বশেষ রতন কুমার রায় ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিকার চেয়ে এম.পি ৩২৪/২০২২ দায়ের করলে আদালতের বিচারক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি মঙ্গলবার বিবাদী শহিদুল ইসলাম হাওলাদার, ফারুক আকন, আবুল হোসেন হাওলাদার, জসিম হাওলাদার ও রুবেল হাওলাদারের বিরুদ্ধে রতন কুমার রায়ের স্বত্ত দখলিয় এই জায়গায় সকল ধরনের অনুপ্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং নলছিটি থানার অফিসার ইনচার্জকে ব্যাবস্থা নেয়ার জন্য নির্দেশ দিয়েছে।










