ঝালকাঠি জেলায় খাদ্য বিভাগ বোরো মৌসুমে অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে । ঝালকাঠি জেলায় ১৬৫৭ মেট্রিকটন চাল ও ১০৭৫ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে। বোরো মৌসুমে ব্যপক হারে ধান কাটা এখনো শুরু হয়নি এবং সে কারনে জেলায় আনুষ্ঠানিকভাবে ধান-চাল সংগ্রহ প্রক্রিয়া শুরু হয়নি।
জেলার চারটি উপজেলার মধ্যে সর্বাধিক নলছিটি উপজেলায় ১৪৯৪ মে: টন চাল ও ৫৫৪ মে: টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে। অনুরুপ ঝালকাঠি সদর উপজেলায় ৬৯ মে: টন চাল ও ৪৯১ মে: টন ধান, রাজাপুর উপজেলায় ৪৪ মে: টন চাল ও ১৬ মে: টন ধান এবং কাঠালিয়া উপজেলায় ৫০ মে: টন চাল ও ১৪ মে: টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। খাদ্য বিভাগ সূত্রে জানানো হয়েছে এই সপ্তাহের মধ্যেই ধান-চাল ক্রয় কমিটির সভা করে ধান-চাল সংগ্রহের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।










