ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে প্রচন্ড তাপদাহ ও ঈদের উৎসবে খাওয়া-দাওয়ায়ে অনিয়মের কারণে হঠাৎ করে ডায়েরিয়ার প্রকোপবৃদ্ধি পেয়েছে।
জলবায়ূর পরিবর্তন জনিত কারণে অন্যান্য বছরের তুলনায় এ বছর তাপমাত্রর পরিমান বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় ঝালকাঠি সদর হাসপাতালে ২০জন ডায়েরিয়া আক্রান্ত হয়ে সদর হাসপাতালের ডায়েরিয়া ওয়ার্ডে ভর্তি হয়েছে। গত ৭দিনে এর সংখ্যা ১৬৫জনে দাড়িয়েছে।
হাসপাতালে ভর্তির পরে রোগি সুস্থ্য হয়ে বাড়ী ফিরে যাচ্ছে অন্যদিকে নতুন নতুন রোগী আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে। হাসপাতালের ডায়েরিয়া ওয়ার্ডে বেড সংখ্যার চেয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি থাকায় মেঝেতে বিছানা পেতে চিকিৎসা দেয়া হচ্ছে। সদর উপজেলাসহ জেলার অন্য তিনটি উপজেলাও একই চিত্র রয়েছে।
ঝালকাঠি সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. এইচ এম জহিরুল ইসলাম জানান প্রচন্ড তাপদাহ এবং ঈদের অনিয়মিত খাবার গ্রহণের ফলে এই রোগীরা আক্রান্ত হচ্ছে। আক্রান্ত মধ্যে সব বয়সের রোগীই রয়েছে। ডায়েরিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে এবং হাসপাতালে পর্যান্ত স্যালাইন ও প্রয়োজনীয় ঔষধ রয়েছে।










