ঝালকাঠি প্রতিনিধিঃ
ঈদের টানা তিনদিন ঝালকাঠির বিভিন্ন বিনোদন স্পটে মানুষের ঢল নেমেছে। সকাল থেকে উৎসব প্রিয় মানুষ বেড়াতে বের হন। প্রতি বছরের মতই ঝালকাঠি শহরতলীর গাবখান চ্যানেলের ওপর নির্মিত পঞ্চম চীন-বাংলাদেশ মৈত্রী সেতুটি মানুষের মিলনমেলায় পরিনত হয়।
ঈদের প্রথম দিন বৃষ্টি হওয়ায় পরিবার পরিজন, বন্ধুবান্ধব দলে দলে বুধবার ঈদের দ্বিতীয় দিন এখানে ছুটে আসেন। আজ ঈদের তৃতীয় দিনেও ভিড় রয়েছে সেখানে।
দেশের সর্বচ্চ উচ্চতায় নির্মিত এ সেতু থেকে নদীর অপররূপ দৃশ্য দেখে আর মেঘ-বৃষ্টির প্রাকৃতিক পরিবেশে সবাই হারিয়ে যান ঈদ আড্ডায়। অনেকেই বিশেষ মূহুর্তেকে ছবির ফ্রেমে বন্দী করেন। সকাল থেকে রাত পর্যন্ত চলে ঈদের মিলন মেলায়। এছাড়াও শহরের সুগন্ধা নদী তীরের মিনিপার্ক, কাঁঠালিয়ায়র ছৈলার চর ছিল উৎসবমুখর মানুষের মিলনমেলা।










