ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সিটি পার্কে সবুজ চত্বরে ইয়ুথ অ্যকশন সোসাইটি (ইয়াস) এর আয়োজনে শিশুদের নিয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেহেদী উৎসব-২০২২ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের উপদেষ্টা ইসরাত জাহান সোনালী শিশুদের হাতে মেহেদী তুলে দেয়।
ইয়াসের নারী সদস্যরা শিশুদের হাতে বিভিন্ন ডিজাইন করে মেহেদী দিয়ে দেয়। ঈদের পূর্বে শিশুরা হাতে মেহেদী দিতে পেরে খুব আনন্দিত। শিশুদের মধ্য থেকে সারা আক্তার বলেন “হাতে মেতেদী দিতে পেরে আমরা খুবই আনন্দিত। আমি ঈদের দিনে বিভিন্ন জায়গায় ঘুরবো। বাসায় কেউ ছিল না যে হাতে মেহেদী দিয়ে দিবে। আপুরা হাতে ডিজাইন করে দিলো তাতে আমার খুব ভালো লেগেছে। নিজের পছন্দমত ডিজাইন করে দিয়েছে”।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি শাকিল হাওলাদার রনি, সাধারন সম্পাদক মোঃ মাহিদুল ইসলাম রাব্বি, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন রানা, যুগ্ম সাধারন সম্পাদক মেহেদী হাসান ইমরান, দপÍর সম্পাদক আফরিন রুকাইয়া, সদস্য বিথী শর্মা বনিক সহ ইয়াস সদস্যরা উপস্থিত ছিলেন।










