ঝালকাঠি প্রতিনিধিঃ
তিন দিন ব্যাপি ঈদের ছুটি কাটিয়ে বৃহস্পতিবার ছুটি শেষে অফিস-আদালত খোলা থাকলেও এই সকল সরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারিদের উপস্থিতি কম ছিল এবং এই সকল প্রতিষ্ঠানে সেবা গ্রহনকারীদের আনাগোনাও নগন্য ছিল।
অনুরুপ ভাবে অন্য দিনগুলির মতো রাস্তাঘাটে মানুষের চলাচলও কম ছিল। সরকারি অফিসগুলি ঘুরে দেখা গেছে কর্মকর্তা কর্মচারিদের মধ্যে ৫০ ভাগই অফিস আদালতে ছুটি কাটিয়ে ফিরে আসেনি।
একটি সরকারি প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান জানান, কর্মকর্তা কর্মচারিদের মধ্যে বেশিরভাগই বৃহস্পতিবার এক দিনের ঐচ্ছিক ছুটি নিয়ে সাপ্তাহিক ছুটি কাটিয়ে টানা ছয়দিন পর আগামী রবিবার কর্মকর্তা কর্মচারিদের সরব উপস্থিতির মধ্য দিয়ে অফিস আদালতের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।










