ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার দেড় হাজার অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহারসামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য এম মনিরুজ্জামান মনির।
শনিবার বেলা ১১টায় রাজাপুর শহরের মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহারসামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনির। খাদ্য সামগ্রীরর মধ্যে রয়েছে, চাল, ডাল, চিনি, সেমাই ও সয়াবিন তেল। এ ছাড়াও চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১১ জনকে পাঁচ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করেন তিনি।
ঈদ উপহার ও ত্রাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট খায়রুল আলম সরফরাজ, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার লিটন, সাংঠনিক সম্পাদক রিয়াজ মাতুব্বর ও মঠবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল আহমেদসহ অনেকে।










