ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির বেশাইনখান শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যানিকেতনের সভাপতি নির্বাচিত হয়েছেন বেশাইনখান হাজী খলিলুর রহমান হাফিজীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ফজলুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ আলহাজ্ব সাইদুর রহমান হিরু। গত ২৪ এপ্রিল সকালে স্কুলের শিক্ষক মিলনায়তন অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিদের ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। স্কুলের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) পরিতোষ কান্তি সুতার জানান,নির্বাচনের প্রিসাইডিং অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান দুই জন সভাপতি প্রার্থী যথাক্রমে আলহাজ্ব সাইদুর রহমান হিরু ও ফজলুল করিম সেলিমের নাম ঘোষণা করেন। সভায় নির্বাচিত ৯ জন সদস্যের মধ্যে ৮জন উপস্থিত ছিলেন।

৮জনই সাইদুর রহমান হিরুর পক্ষে ভোট প্রদান করেন। অপর প্রাথী ফজলুল করিম সেলিম কোন ভোট না পাওয়া সাইদুর রহমান হিরুকে সভাপতি হিসাবে ঘোষণা করেন। আজ ২৮ এপ্রিল বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল,মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রতিধানমালা- অনুযায়ী আলহাজ্ব সাইদুর রহমান হিরুকে সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছেন। উল্লেখ্য গত ১৮ এপ্রিল সোমবার বেশাইখান শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যানিকেতনের ম্যানেজিং কমিটির নির্বাচনে সাইদুর রহমান হিরুর সমর্থিত একটি প্যানেলে ৫ জন প্রার্থী ও ফজলুল করিম সেলিমের সমর্থিত প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন সাইদুর রহমান হিরুর প্যানেলের সব প্রাথী জয়লাভ করেন।
ফজলুল করিম সেলিমের প্যানেল ভরাডুবি হয়। বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান,পরিদর্শক ও স্কুলের নবনির্বাচিত সভাপতি ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবক সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহ সভাপতি, ফজলুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও স্কুলের স্থায়ী দাতা মো.রাশিদুল ইসলাম, ফজলুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেক্রেটারিক ও কীর্তিপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর শুক্কুর মোল্লা, স্কুলের এডহক কমিটির সভাপতি আকবর হোসেন, সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনছার উদ্দিন হাওলাদার,স্কুলের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) পরিতোষ কুমার সুতার।
নেতৃবৃন্দ বলেন স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি জেলায় পরপর ৪ বার এসএসসি পরীক্ষার শতভাগ পাস করে অনন্য রেকর্ড সৃষ্টি করেছে। এই ঐতিহ্য ধরে রাখতে ছাত্র, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির যৌথ ভাবে ভুমিকা রাখতে হবে।ইনশ্আল্লাহ আমরা সবাই মিলে আগামীতে ঝালকাঠি জেলার একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সক্ষম হবো।










