ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক (২৪ ঘন্টা) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরন বিষয়ক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠির ফাতেমা কনভেনশন সেন্টারে দিন ব্যাপি কর্মশালায় বাংলাদেশ আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলির সদস্য ও ১৪ দলের সমন্বায়ক আলহাজ¦ আমির হোসেন আমু এমপি ভার্চুয়ালি প্রধন অতিথি ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী, বরিশাল বিভাগের পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক এম. ডি আব্দুস সালাম, ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক এইচ. এম জহিরুল ইসলাম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ রিফাত আহমেদ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক পিয়ারা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালি।
সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যন মইন তালুকদার। পাওয়া পয়েন্টে কর্মশালার মূল বিষয় উপস্থাপন করেন পরিবার পুরকল্পনা অধিদপ্তর ঢাকা এর উপপরিচালক ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম প্রধান। অন্যদের মধ্যে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের সাবেক শিশু বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ অসীম কুমার সাহা ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিল্পি হালদার। কর্মশালায় প্রাতিষ্ঠনিক প্রসব বাড়ানো একটি বড় চ্যালেঞ্জ। এই উদ্যোগ কার্যত বাস্তবায়নের মধ্য দিয়ে শিশু ও মাতৃ মৃত্যু হার কমানো ও রোধ করা সম্ভব।










