কাঠালিয়া প্রতিনিধিঃ
ঢাকায় পড়–য়া কাঠালিয়া উপজেলা ছাত্র-ছাত্রীদের ঐতিয্যবাহী সর্ববৃহৎ সংগঠন ঢাকাস্থ কাঠালিয়া উপজেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়েছে।
একই দিনে একাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। রবিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দিন হলের অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ঢাকায় পড়ুয়া কাঠালিয়া উপজেলার বিভিন্ন স্কুল,কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কাঠালিয়া ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ও জসীম উদ্দীন হল ছাত্রলীগের সভাপতি মো: সুমন খলিফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড.অহিদুজ্জামান চান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো:কামাল হোসেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আব্দুল আউয়াল হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন,সিআইপি মোঃ রফিকুল ইসলাম লিটন, আওয়ামী লীগনেতা মোঃ আফজাল নকীব, এ্যাডভোকেট মোঃ এনামুল ইসলাম রুবেল, এ্যাডভোকেট সরজ বেপারী, মোস্তাফিজুর রহমান পিন্টু, মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, শামীম নকীব সহ কাঠালিয়া উপজেলার বিশিষ্ট ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন।
ইফতারির আগে সংক্ষিপ্ত আলোচনা শেষে ঢাকাস্থ কাঠালিয়া উপজেলা ছাত্রকল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক তানভির হোসেন সুমনের মৃত্যুতে তার রুহের মাগফেরত কামনায় বিশেষ দোয়া করা হয়।










