ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিজেলা পুলিশের ইফতার ওদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার পুলিশ লাইনস ড্রিলশেডে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা পুলিশ। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি
পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত ডিআইজি এ কে এম এহসান উল্লাহ, জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন ।










