ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে আগামী ২০ মে থেকে ভোটার তথ্য হালনাগাদের কার্যক্রম জেলায় শুরু হচ্ছে। এই কাযক্রমের আওতায় তথ্য সংগ্রহকারীরা বাড়ী-বাড়ী গিয়ে ২০০৭ সালে ১ জানুয়ারির পূর্বে যাদের জন্ম তাদের তথ্য সংগ্রহ করবেন।
একই সাথে এই কাযক্রমের আওতায় নতুর ভোটার অন্তর্ভুক্তির পাশা-পাশি মৃত ভোটারদের নাম কর্তন ও স্থানান্তর কার্যক্রম থাকবে। ঝালকাঠি সদর উপজেলায় ২০ মে থেকে এই কর্মসূচির সূচনা হবে। নির্বাচন কমিশন ধারণা করছে ভোটার বৃদ্ধির হার ৭.৫ হারে বৃদ্ধি পেতে পারে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় ঝালকাঠি সদর উপজেলায় নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারের সভাপতিত্বে কমিটি ভুক্ত সদস্যদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাচন অফিসার সারমিন আফরোজসহ সদস্যরা উপস্থিত ছিলেন।










