ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে অপরাজিতা নারীদের ক্ষমতায়ন বিষয়ক ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী প্রতিনিধিদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক দু দিন ব্যাপি দুই ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে।
ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে সোমবার ১০টায় সদর উপজেলার ১০টি ইউনিয়নের ৩০জন নারী প্রতিনিধিদের মধ্যে প্রথম ব্যাচে ১৫জনকে নিয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে। রূপান্তর নামের স্বেচ্ছাসেবি সংগঠন এর আয়োজন করেছেন। প্রশিক্ষণে উপজেলা ভাইস চেয়ারম্যানে ইসরাত জাহান সোনালী ও প্রকল্পের সমন্বয়কারী মাহফুজুর রহমান প্রশিক্ষণ কর্মশালটি পরিচালনা করেন।
প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটি, উন্নয়ন পরিকল্পনা, ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, স্থানিয় পর্যায়ে অংশগ্রহণমূলক উন্নয়ন, পরিকল্পনার ধাপসমূহ, ইউনিয়ন পরিষদের বাজেট, গ্রাম আদালত,সালিশ ইত্যাদি বিষয়ক ধারণা দেয়া হয়েছে।










