কাঠালিয়া প্রতিনিধিঃ-
ঝালকাঠির কাঠালিয়ায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো ৯০ তম মতুয়া সম্মেলন।
আজ ০৭ এপ্রিল বৃহস্পতিবর সকালে পূর্নব্রক্ষ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্ম তিথি উপলক্ষে শ্রীধাম ওড়াকান্দি মহা বারুনির ৬দিন পরে ৭ দিনের দিন প্রতিবছরের ন্যায় মতুয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শ্রী মৎ হরি গোসাইর উত্তরসূরী বর্তমান গদী সমাধীন মতুয়ার্চায্য গুরুদাস ঠাকুরের নেতৃত্বে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে মহা বারুনীতে ভারত ও বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্তবৃন্দ এ উৎসবে উপস্থিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার,
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রোকন সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোঃ মনজরুল কবির পারভেজ, কাঠালিয়া সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিসান সিকদার, সাধারন সম্পাদক মোঃ মাসুস খান প্রমূখ।










