ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয় বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত বার্ষিক মিলাদে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি প্রধান অতিথি ছিলেন।
বিদ্যালয় প্রধান শিক্ষক হোসনে আরা আরজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি শিশু সদনের খতিব মোঃ হাফিজুর রহমান এবং তিনি দোয়া মোনাজাত পরিচালনা করেন। অন্যদের মধ্যে বিদ্যালয় শিক্ষক এ এস এম মাসুম বিল্লাহ বক্তব্য রাখেন।
হামদ ও নাথসহ ৫টি বিষয়ে ৫টি গ্রুপের মধ্যে প্রতিযোগীতায় বিজয়ী ২৫০জন শিক্ষার্থীর মধ্যে পুরুস্কার বিতরণ করেন।










