ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় আঃ কাইমুর হাওলাদার ওরফে বাবুকে(২৫) ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের দন্ডাদেশ প্রদান করেছন। আদালতের বিচারক মোঃ শহিদুল্লাহ এই রায়া ঘোষণা করেছেন।
তবে, সাজাপ্রাপ্ত কাইউম হাওলাদার জামিন নিয়ে পলাতক ছিল। ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের ইউছুফ আলী হাওলাদারের পুত্র।
২০১৫ সালের ১২ নভেম্বর রাত সাড়ে ৮টায় আসামীর বাড়ীর পাশে জোড়া পুলের সামনে ডিবি পুলিশের অভিজানে ৫২পিস ইয়াবাসহ গ্রেফতার হয়। একই দিন ডিবি পুলিশের এএসআই মাইনুল ইসলাম বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলা দায়ের করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফিরোজ আহম্মেদ একই বছরের ১৪ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দায়ের করে। আদালত ৭জন সাক্ষির সাক্ষ্যগ্রহণ করেছেন।










