ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বিচার বিভাগ স্বাধীনতা দিবসে র্যালি করে মাল্যদান ও আলোচনা সভার মধ্যদিয়ে পালন করেছে। শনিবার সকাল ১০টায় জেলা ও দায়রা জজ মোঃ শহিদুল্লাহ এর নেতৃত্বে কোর্ট চত্বর থেকে র্যালি বের হয়ে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অপর্ণ করে শেষ হয়ে ।
শহীদ সোহেল-জগন্নাথ মিলনায়তনে আলোচনা সভায় জেলা ও দায়রা জজ সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল জজ এম এ হামিদ, অতিরিক্ত জেলা দায়রা জজ মোঃ মাসুদুর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরানুর রহমান ও আবুল কালাম আজাদ এবং কর্মচারি কর্মকর্তাদের পক্ষ থেকে আবুল কালম আজাদ, নিত্যানন্দ ঘোষ, সারমিন প্রমূখ বক্তব্য রাখেন।










