ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জাতীয় পতাকা নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ট্রাকে চড়ে র্যালি করেছেন বীর মুক্তিযোদ্ধারা। আজ রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে নলছিটি উপজেলায় গিয়ে শেষ হয়। র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার। র্যালিতে জাতীয় পতাকা নিয়ে জেলার শতাধিক বীর মুক্তিযোদ্ধা অংশ নেন।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার দুলাল সাহা জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযোদ্ধারা তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবেন। এর মধ্যে প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে র্যালি ও সমাবেশ। জেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।










