ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠি কৃত্তর্িীপাশা ইউনিয়নের মুক্ত মঞ্চে থাকা আমির হোসেন আমুর নামফলক ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা।
এ বিষয় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবুল শনিবার বিকেলে ঝালকাঠি থানায় সাধারণ ডায়েরি (জিডি নং ৮৭৫) করেছেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ২০২১-২২ অর্থবছরে মুক্ত মঞ্চটি সংস্কারের জন্য জেলা পরিষদ থেকে ২ লাখ টাকা বরাদ্দ পায় মেসার্স ইকবাল বিল্ডর্াাস নামে একটি ঠিকাদিারি প্রতিষ্ঠান।
উক্ত মঞ্চটিতে কোন সংস্কারের কাজ করার সুযোগ না থাকায় মঞ্চটি মেরামতের নামে বরাদ্দকৃত টাকা আত্বসাত করার জন্য ১৭ মার্চ রাতে কে বা কাহারা নামফলকটি তুলে ফেলে।
এতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ও জনগন ক্ষুদ্ধ হয়। এ ব্যাপাওে কৃত্তিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক প্রশাসনে কাছে সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষি ব্যক্তিদের খুজে বের করার দাবি জানায়। #










