বেতাগী(বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে শিশুদের শ্রদ্ধা, ভালোবাসায় উদযাপিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠানে জাতির পিতার প্রতিকৃতিতে জানানো হয়েছে ফুলেল শ্রদ্ধা। করা হয়েছে দোয়া ও মোনাজাত। বের হয়েছে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা। এতে অংশ নেওয়া শিশুদের দল। কোথাও কোথাও আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। শহরে সন্ধ্যায় রাখা হয়েছে দৃষ্টিনন্দন আলোকসজ্জার।
বঙ্গবন্ধুর আদর্শে দেশকে এগিয়ে নিতে বেতাগী পৌর সভার আয়োজনে ও শিশুদের সংগঠন ন্যাশনাল চিল্ডেন ট্রাষ্ট ফোর্স (এনসিটিএফ)‘র অংশ গ্রহণে কেককাটা চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তিসহ শিশুদের জন্য নানা প্রতিযোগিতা।
বেতাগী পৌরসভার মেয়র আলহাজ¦ এবিএম গোলাম কবিরের সভাপতিত্বে এসময় আলোচনায় অংশ নেয় বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়ালিদ, বেতাগী বালিকা বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ রফিকুল আমিন, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, প্যানেল মেয়র মাসুদুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন খান ও কাউন্সিলর নাসির উদ্দিন ফকিরসহ অন্যান্যরা।
উপজেলা এনসিটিএফ‘র সভাপতি মো: খাইরুল ইসলাম মুন্নার ও সাধারণ সম্পাদক ইসরাত জাহান লিমার সঞ্চালনায় সেখানে মনের আনন্দে অংশ নেয় শিশুরা।










