কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার উত্তর আনইলবুনিয়া মরহুম আলহাজ্ব নূর মোহাম্মদ খান বাড়ী জামে মসজিদের উদ্যোগে ৩৩তম ইছালে ছাওয়াব ওয়াজ মাহফিল।
আজ ১৯ মার্চ শনিবার আছর বাদ উত্তর আনইলবুনিয়া মরহুম আলহাজ্ব নূর মোহাম্মদ খান বাড়ী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হইবে।
কাঠালিয়া বন্দর জামে মসজিদ এর ইমাম ও খতিব হযরত মাওলানা মোঃ মিজানুর রহমানের সার্বিক সহযোগিতায় ও এলাকাবাসীর আয়োজনে বাংলাদেশ জম্ইয়াতে হিযবুল্লাহ কাঠালিয়া উপজেলা শাখা’র সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আমির হোসেন সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে ওয়াজ নছিহত করিবেন প্রখ্যাত আলেমেদ্বীন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মোফাচ্ছের কোরআন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী মোঃ শামসুল আলম মোহেব্বী, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, দারুসুন্নাত কিতাব শিক্ষাকেন্দ্র, খতিব জনকল্যাণ জামে মসজিদ মিরপুর, ঢাকা।
বিশেষ অতিথি হিসেবে ওয়াজ নছিহত করবেন বাংলাদেশ জম্ইয়াতে হিযবুল্লাহ, কাঠালিয়া উপজেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব হযরত মাওঃ মোঃ নুরুল হক সাহেব, বুলবুলে বাংলাদেশ, জয়খালী।











