ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে উদ্বোধন জাতির পিতা বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিনে ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রূপালী ব্যাক ঝালকাঠি শাখা স্কুল ব্যাকিং প্রোগ্রামের আওতায় ২টি বিদ্যালয় ১শ শিক্ষার্থীকে ব্যাংক হিসাব খুলে দিয়েছে এবং তাদেরকে টিশার্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় ঝালকাঠি উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় অনুষ্ঠিত স্কুল ব্যাংকিং প্রোগ্রামে রূপালী ব্যাংক শাখার ব্যবস্থাপক স্বপন কুমার ব্যাপারি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান পলাশ উপস্থিত ছিলেন।
এই বিদ্যালয় ছাড়াও সদর উপজেলার চামটা মাধ্যমিক বিদ্যালয় অনুরূপ কর্মসূচি পালন করা হয়েছে। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এই হিসাব খোলা হয়েছে।










