ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ৪২ তম বিসিএস এর আওতায় নতুন ৩৬জন চিকিৎসকে জেলা প্রশাসন সংবর্ধনা প্রদান করেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই চিকিৎসকদের ফুলেল শুভেচ্ছা প্রধান করা হয়।
জেলা প্রশাসক মোঃ জোহর আলি এর সভাপতিত্বে সংবধনা অনুষ্ঠানে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, সিভিল সার্জন ডাঃ শিহাব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ কামাল ােহাসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আলম ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি উপস্থিত ছিলেন। এছাড়াও নতুন এই ৩৬ জন চিকিৎসকের সাথে ৪টি উপজেলার উপজেলার স্বাস্থ্য ও প.প কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার চিকিৎসকদের স্ব স্ব জেলায় পদায়ন ফলে তাদেরকে আরও আন্তরিকভাবে জেলাবাসীকে সেবা প্রদানের জন্য আহ্বান জানানো হয়।










