ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে ন্যাশনাল পোর্টাল বিষয়ক ২দিনের কর্মশালা শুরু হয়েছে। জেলা প্রশাসক কার্যালয় ধানসিড়ি মিলনায়তনে এই কর্মশালায় প্রকল্প পরিচালক যুগ্ম সচিব ড. দেওয়ান মোঃ হুমায়ুন কবির ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে এই কর্মশালায় ৪টি উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ জেলা পর্যায়ের সকল বিভাগের প্রধানরা অংশগ্রহণ করেছে।
জেলার ওয়েব পোর্টালকে সমৃদ্ধ ও গতিশীল করার জন্য এই উদ্যোগ। কর্মশালায় কর্মকর্তা কর্মচারিদের লিস্ট আপডেট, ফোকাল পয়েন্ট, অভিযোগ নিষ্পত্তি আইন বিষয়কসহ বিভিন্ন বিষয়ে পোর্টালে অন্তর্ভক্ত করার জন্য কারিগরি প্রশিক্ষণ দেয়া হয়েছে।










