নিজস্ব প্রতিবেদক,বরিশাল ॥
বানারীপাড়ায় দুই বছরের সাজা প্রাপ্ত আসামী মোহাম্মদ কবির হোসেন বেপারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আসামি বরিশাল জেলার বানারীপাড়া পৌরসভার ১ নং ওয়ার্ডের আবুল হোসেন বেপারির ছেলে।
শুক্রবার (১১ মার্চ) রাতে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এস.আই) শফিকুল ইসলাম সংগীয় ফোর্সসহ উপজেলার মহিষাপোতা থেকে তাকে গ্রেপ্তার করে। শনিবার (১২ মার্চ) সকালে আসামীকে কোর্টে প্রেরন করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, কবির মাদক মামলায় সাজা প্রাপ্ত আসামী সে দীর্ঘদিন পলাতক ছিল।










