বরিশাল প্রতিনিধিঃ কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান বলেছেন, ‘এই মাফিয়া সরকারকে হটাতে পারলেই দেশের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রনে চলে আসবে বর্তমান ডাকাত-মাফিয়া সরকারের কাছে কোন কথা বলে লাভ নেই। ১২ হাজার কোটি টাকার স্যাটেলাইট আকাশে উড়িয়ে দেশের মানুষকে না খাইয়ে মারবে এটাও শেখ মজিবর রহমান স্বপ্ন দেখেছিলেন কিন্তু সেকথা তারা কোথাও বলে না। আজ দেশে কোন গণতন্ত্র নেই নেই কোন মৌলিক অধিকার সহ দেশের স্বার্বভৌমত্ব। মামুন হাসান আরো বলেন,আজ দেশের পুলিশ প্রশাসন দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একদল বাংলাদেশি আরেকটি দল হচ্ছে সিকিম পন্থী। এই সিকিম পন্থী প্রশাসনকে চিহ্নিত করে রাখেন তাদের খুজে খুজে বেড় করে এনে এদেশে বিচারের আওতায় আনা হবে ইনশাল্লাহ।
তিনি পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে আরো বলেন, আপনারা কথায় কথা বিনা কারনে আমাদের মিছিল-মিটং সমাবেশে বাধা প্রদান করে থাকেন। আমরাতো আপনারা ঘুষ দ‚র্নীতি করেন তার বিরুদ্ধে কথা বলি না। আমরা সরকারের অত্যাচারের বিরুদ্ধে কথা বলি সেখানেও আপনারা বাধা প্রদান করেন অনেক মামলা- হামলা,খুন,গুম করেছেন আর বেশি এগিয়ে যাবার চেষ্টা করবেন না। তাই মাফিয়া সরকারকে হটাতে সকলকে এক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহবান জানান।
বৃহস্পতিবার (১০মার্চ) সকাল ১১টা নগরীর প্রাণকেন্দ্র সদররোড অশ্বিনী কুমার টাউনহল সংলগ্ম নিত্য প্রয়োজনীয় দ্রব্যম‚ল্য উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মস‚চির অংশ হিসেবে বরিশাল মহানগর ও জেলা বিএনপি কার্যলয়ের সামনে যুবদল বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তাব্য তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় যুবদল সহ-সভাপতি ও বরিশাল মহানগর যুবদল সভাপতি এ্যাড, আখতারুজ্জামান শামীমের সভাপতিত্বে ও বরিশাল মহানগর যুবদল ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড, মাযহারুল ইসলাম জাহানের সঞ্চলনায় বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদল যুগ্ম সাধারন সম্পাদক মাসুদ আহম্মেদ মিলন, কেন্দ্রীয় যুবদল সহ-সাধারন সম্পাদক মনিরুল ইসলাম লিটন, সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা যুবদল সাধারন সম্পাদক এ্যাড, এইচ.এম তছলিম উদ্দিন, পিরোজপুর সভাপতি মিজানুর রহমান শাহিন, বরিশাল জেলা ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, বরগুনা জেলা সভাপতি জাহিদ হোসেন মোল্লা, ভোলা জেলা সভাপতি জামাল উদ্দিন লিটন, ঝালকাঠী জেলা আহবায়ক শামীম তালুকদার, বরিশাল উত্তর জেলা যুবদল আহবায়ক সালাউদ্দিন পিপলু প্রমূখ। এর আগে বরিশাল বিভাগীয় যুবদলের সমাবেশ সফল করার লাক্ষে সকাল থেকে বিভাগের ৬জেলা সহ বরিশাল জেলার ১০ উপজেলা থেকে যুবদলের বিভিন্ন ব্যানারের মিছিল নিয়ে সমাবেশস্থলে সমবেত হন।










