ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির ব্যস্ততম এলাকা আমতলা মোড়ে মা কনফেকশনারীতে চুরি হয়েছে। চোর সাটারের কয়রা ভেঙ্গে বিতরে প্রবেশ করে বুধবার দিবাগত মধ্য রাতে যে কোন সময় ২৫-৩০ হাজার টাকার সিগারেট চুরি করে নিয়ে গেছে।
চোর দোকানের অন্যকোন মালামাল নেয়নি। দোকানটিতে ১ মাসের ব্যবধানে এটি দ্বিতীয় চুরির ঘটনা। ঝালকাঠি শহরের বিভন্ন এলাকায় অহরহ চুরির ঘটনা ঘটে চলেছে। ইতোপূর্বে একই রোডের দোয়েল কম্পিউটার সেন্টার, শাপলা কম্পিউটার সেন্টারসহ অনেক চুরির ঘটনা ঘটেছে।
এই রোডের ব্যবসায়ীদের অভিযোগ করোনা পরিস্থির পূর্বে রাতে রোডে টহল পুলিশ থাকতো, বর্তমানে এই রোডে কোন টহল পুলিশ থাকেনা।










