ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শিশুর আঙ্গুল কামরে নেয়ার দায়ে চাচি শিউলী বেগমকে(৩৪) দুই বছরের সশ্রমকারাদন্ড ও ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩মাসের দন্ডাদেশ প্রদান করেছেন। শিউলী বেগমের স্বামী মোঃ ইসাহাক আকনকে খালাস প্রদান করেছেন। আদালতের বিচারক মোঃ পারভেজ শাহরিয়ার আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। সাজা প্রাপ্ত শিউলী বেগম রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামের ইছা আকনের স্ত্রী।
২০১৯ সালের ১২ জানুয়ারি সকাল ৯টায় ২ ভাই পরিবারের মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধের সূত্র ধরে মারা মারির ঘটনা ঘটে। এসময় মরিয়ম বেগমকে শিউলি বেগম মারধর করাকালিন মরিয়ম বেগমের পুত্র সাইফুল হাসান রক্ষা করতে আসে এবং শিউলি বেগম তার ডান হাতের অনামিকা আগুলটির কামরে মাংস তুলে নেয়। মরিয়ম বেগম বাদী হয়ে রাজাপুর থানায় মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রফিকুল ইসলাম ২০১৯ সালে ২৮ ফেব্রুয়ারী শিউলী বেগম ও তার স্বামী মোঃ ইসাহাক আকন এর বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দায়ের করে। আদালত ৬জন স্বাক্ষীর স্বাক্ষ গ্রহণ করেছে।










