নিজস্ব প্রতিবেদক, বরিশাল ॥
বরিশাল বিদ্যুতপৃষ্ট হয়ে রফিকুল ইসলাম অষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (৯ই মার্চ) সকালে নগরীর এয়ারপোর্ট থানার রহমতপুর স্টেশন এলাকায় সাড়ে ৮টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত রফিকুল ইসলাম (৪৫) ঐ এলাকার আলি আজম খানের ছেলে।
পরিবারের আবেদনের পরিপেক্ষিতে বরিশাল জেলা প্রশাসকের নির্দেশে লাশ ময়না তদন্ত ছাড়া কোতয়ালী মডেল থানা পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করছে বলে বিষটি নিশ্চিত করছেন কোতয়ালী মডলে থানার ওসি তদন্ত লোকমান হোসেন।
নিহত ব্যাক্তির স্বজন আলি আহমেদ জানান, সকাল সাড়ে ৮টার দিকে রফিকুল ইসলাম পানির মোটর ছাড়তে গেলে সেসময় জানালার গ্রিল আগে থেকে বিদ্যুয়াতীত হয়ে থাকে।
এক প্রর্যায়ে রফিকুল ইসলাম গ্রিলে হাত রাখলে সেসময় তিনি বিদ্যুতপৃষ্ট হয়ে আহত হয়। এসময় তার পরিবারের সদস্যরা দ্রুত বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। হাসপাতাল কতৃপক্ষ পুলিশ রিপোর্ট করে রফিকুল ইসলামের লাশ মর্গে প্রেরন করেন।
পরিবারের সদস্য ময়না তদন্ত ছাড়া লাশ বােিড় নিয়ে যাবার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হলে সেই আদেনের পরিপেক্ষিতে পুলিশ প্রশাসনকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করার আদেশ দেন তিনি।










