কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ার তালগাছিয়া খানকায়ে আশরাফিয়া ময়দানে বিশ্ব ইস্তেমার নমুনায় ইসলাহী ইজতিমায় দেশ-জাতির কল্যাণ ও মুক্তি কামনায় আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।
গত ০৪ মার্চ তিন দিনের এ ইজতেমা শুরু হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মুসুল্লিরা অংশ নেন।
আজ ০৭ মার্চ সকাল ৭টায় হাজার হাজার মুসুল্লিদের কান্নায় ধ্বনিতে ময়দানে তিন দিনের ইসলাহী ইজতিমায় মাদ্রাসার মোহতামিম মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান দোয়া মোনাজাত পরিচালনা করেন।
ইজতিমায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ খাইরুল ইসলাম, কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন অংশ নেন।











