ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা পরিষদের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর মুরালের পাদদেশে শনিবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এই আয়োজনের সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগরে সভাপতি আলহাজ¦ সরদার মোঃ শাহ আলম। স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন।
অন্যদের মধ্যে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান খান, জেলা পরিষদের প্যানেল চেয়ার্যান মাহবুব হোসেন। মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ মূলক বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জনদত্ত ও শহীদ ইমাম পাশা। অন্যদের মধ্যে জেলা পরিষদের সদস্য জেএম হাসেম, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রমহান হাবিল। জেলা পরিষদ সদস্য মুজিবুর রহমান ও শাম্মী মৌসুমী কেকা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আঃ রশিদ হাওলাদার, সাবেক ছাত্রলীগ সভাপতি হাদিসুর রহমান মিলন ও বর্তমান জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মধু ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ।
পরে বিভিন্ন শিল্পীদের সমন্বয় নাচ ও গান নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদ সদস্য সাইদুর রহমান সেন্টু।










