কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কাঠালিয় সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ৫ মার্চ শনিবার সকালে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পরিষদের সদস্য সচিব,সাধারন সদস্য ও সংরক্ষিত সদস্য, গ্রাম পুলিশ-মহল্লাদার এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।
আলোচনা সভাশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।










