ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে ‘ঐতিহাসিক ৭ মার্চ দিবস’ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির উদ্যোগে আজ শিশুদের চিত্রাংকন ও ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৫ মার্চ সকালে শিল্পকলা এাকাডেমি ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রথম থেকে অষ্টম শ্রেণীতে পড়–য়া শিক্ষার্থীরা ২টি গ্রুপে ‘বঙ্গবন্ধুর ভাষণ’ ও ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতায় এবং প্রথম থেকে দশম শ্রেণীতে পড়–য়া শিক্ষার্থীরা ৩টি গ্রুপে ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ’ প্রতিযোগিতায় অংশ নেয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিশু সংগঠকসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রতিটি গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিশুদের পরে পুরস্কৃত করা হবে।










