ঝালকাঠি প্রতিনিধি :
তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধগতি ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ বিক্ষোভ সমাবেশ করেছে ঝালকাঠি সদর উপজেলা বিএনপি।
শনিবার সকাল ১০ শহরের কীর্ত্তিপাশা মোর এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এজাজ হাসান। বিক্ষোভ সমাবেশ অন্যানের মধ্যে বক্তব্য রাখেন , ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন মল্লিক, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট মিজানুর রহমান মুভিন, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রিয়াসুল আমিন জামান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি বাচ্চু হাসান।
ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এজাজ হাসান জানান, চাল, ডাল, তেল ও গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধগতির প্রতিবাদে শনিবার ঝালকাঠি জেলা বিএনপির কার্যালয়ে সামনে সমাবেশের অনুমতি চাওয়া হয়। সেখানে অনুমতি না পেয়ে বাধ্য হয়ে শহরের কীর্ত্তিপাশা মোরে বিক্ষোভ সমাবেশ করা হয়।










