ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে পদবী পরির্বতন ও বেতন গ্রেড উন্নিত করণের দাবীতে অনিদৃষ্টকালে জন্য বাংলাদেশ কালেক্টরেটসহকারী সমিতি ঝালকাটি জেলা শাখা কর্মবিরতি পালন করছে। এর ফলে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকান্ড ক্ষতিগ্রস্থ হচ্ছে। ঝালকাটি জেলায় এই শ্রেণির ৫৫জন কর্মচারি রয়েছে। সম্প্রতি তহসিলদারদের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা পদের বেতন স্কেল প্রদান করেছে সরকার।
তাদের ১৭তম গ্রেড থেকে ১২তম গ্রেড প্রদান করা হয়েছে। তাদের এই কর্মকর্তা ও গ্রেড পরিবর্তনের কারণে কালেক্টরেট গুলোতে বেতন স্কেল পরিবর্তন ও তাদের পদ পরিবর্তনের জোরালো হচ্ছে। ইতো পূর্বে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের পদবী পরিবর্ত করে সহকারী প্রশাসনিক কর্মকর্তা করার প্রস্তাব করে সুপারিশ সরকারকে দেয়া হয়েছিল কিন্তু তা কার্যকর হয়নি।










