ঝালকাঠি প্রতিনিধিঃ জাতীয় বীমা দিবস উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ সরদার মোঃ শাহ আলম।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত , সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু, বীমা কোঃ এর প্রতিনিধি মোঃ আল আমিন হাওলাদার ও জয়নাল মিয়া বক্তব্য রাখেন। জেলা প্রশাসক মোঃ জোহর আলী বলেন বীমা কোঃ গুলিকে আরও প্রচর মূখী করতে হবে এবং প্রতিষ্ঠানে সুনাম ও সুখ্যাতি বজায় রাখার জন্য কর্মকর্তা কর্মচারিদের সৎ ও যোগ্য হতে হবে। বীমা করতে এসে মানুষ যাতে হয়রানীর সিকার না হয় সে ক্ষেত্রে বীমা পদ্ধতি সহযিকরণ করতে হবে।










