ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে পবিত্র শবে মিরাজুন্নবী উপলক্ষে ঝালকাঠি জেলা কাজী সমিতির কার্যালয় মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় কাজী সমিতির সভাপতি মাওঃ এস.এম বশির এর সভাপতিত্বে আলোচনা সভায় এই শব-ই-মিরাজের তাৎপর্য নিয়ে আলোচনা করেন মাও. জাফর ও মাও. সুলতান মাহমুদ। পরে দোয়া মোনাজাত ও তবারুখ বিতরণ করা হয়। জেলা কাজী সমিতির সদস্যরা এতে অংশগ্রহণ করেন।










