ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত মাধক নিয়ন্ত্রণ আইনের আওতায় মোঃ হুমায়ুন করিব মৃধাকে(৫৫) যাবৎ জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাস এবং মোঃ পলাশ বেপারীকে(৩৪)কে ৭ বছররের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের দন্ডাদেশ প্রদান করেছেন। হুমায়ুন করিব পোনাবালিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত ইসাহাক মৃধার পুত্র এবং পলাশ বেপারী একই ইউনিয়নের মহদীপুর গ্রামের মোঃ নাদের বেপারীর পুত্র।
রবিবার বৈকালীক পর্বে এই আদালতের বিচারক মোঃ মাসুদুর রহমান আসামীর উপস্থিতিতে রায় ঘোষণা করেন। ২০১২ সালের ৬ জানুয়ারী সন্ধ্যা ৭টায় ঝালকাঠির নলছিটির মোল্লার হাট ইউনিয়নের পোষ্ট অফিসের সামনে র্যাবের অভিষানে ৫৫ বোতল ফেনসিডিল ও ৯৩পিস ইয়াবাসহ এদেরকে গ্রেফতার করা হয়। এরা বেতাগী উপজেলায় এই মাধক পাচার ও বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। ঘটনায় র্যাব ৮ এর পটুয়াখালী ক্যাম্পের ডিএডি মোঃ মোশারেফ হোসেন বাদী হয়ে নলছিটি থানায় ৭ জানুয়ারি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আবুল কালাম আজাদ ২৬ জানুয়ারী ২০১২ তারিখ আদালতে অভিযোগপত্র দায়ের করেন। আদালত ৭জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন। সরকারের পক্ষে অতিরিক্ত পিপি এ্যাড. মোস্তাফিজুর রহমান ও আসামী এ্যাড. মঞ্জুর হোসেন মামলা পরিচালনা করেন।










