ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে যাত্রীবাহী বাসের চাপায় রুস্তুম হাওলাদার নামে এক পথচারী নিহত হয়েছে। আজ বুধবার বিকাল সাড়ে ৫ টায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের নলছিটির দপদপিয়া কাঠেরঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুস্তম হাওলাদার বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের হলতা এলাকার বাসিন্দা। সে পেশায় একজন বাবুর্চি।
এ বিষয়ে নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, দপদপিয়া কাঠের ঘর এলাকায় ওই পথচারীকে অজ্ঞাত একটি বাস চাপা দেয়। ঘটনাস্থলে তিনি মারা যান। আমরা মরদেহ উদ্ধার করে নলছিটি থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি তবে, আমাদের অভিযান অব্যাহত আছে।










