ঝালকাঠি প্রতিনিধিঃ মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষ্যে নলছিটি উপজেলার মগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে সোমবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ বাচ্চু শরিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন,সহসভাপতি ইউছুফ খান,সহ সংগঠনিক সম্পাদক সোহেল হাওলাদার, কৃষক লীগে সভাপতি মোতাহার হাওলাদার, যুবলীগ সভাপতি মোঃ শাহ জালাল, ইউনিয়ন ছাত্রলীগ যুগ্ম আহবায়ক ইমাম হোসেন দিপ রাজ, ছাত্রলীগ প্রচার সম্পাদক মোঃ মাসুদ হাওলাদার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন,বঙ্গবন্ধুর এদেশ স্বাধীন ও বাংলা ভাষার জন্য জীবন দিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বাংলাদেশ আওয়ামী লীগের সরকার প্রধান মাননীয় প্রধামন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য কাজ করে যাচ্ছোন। আওয়ামী লীগের হাত শক্তিশালী করা লক্ষ্যে ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকমীরা কাজ করছি।আমাদের ওয়ার্ড আওয়ামী লীগ নষ্ট করার লক্ষ্যে সেলিম হাওলাদার ও ফারুক হাওলাদার বর্তমান সরকারে রাষ্ট্রয়ী জাতীয় ও দলীয় কোন অনুষ্ঠানে আসেন না। ওয়ার্ড আওয়ামী লীগের কাজে তার সহযোগিতাও করেন না। মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন আলোচনা সভায় সেলিম হাওলাদার ও ফারুক হাওলাদার অংশগ্রহন করেনি।
আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভাষা শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।অনুষ্ঠানে আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ গর্নমার্ন ব্যাক্তিবগরা উপস্থিত ছিলেন। এবিষয়ে ফারুক হাওলাদার বলেন,ওয়ার্ড আওয়ামী লীগ সহসভাপতি ইউছুফ খাকে নিয়ে তারা সব করেন। আমারও সব অনুষ্ঠান করি এ বিষয়ে সেলিম হাওলাদারের কাছে জানতে পারেন।










