বিনোদন ডেস্কঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় রাজধানীর হাতিরঝিল থানায় করা মামলায় চিত্রনায়িকা সিমন হাসান একার বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ। ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার হাতিরঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মনির মন্ডল বিষয়টি গণমাধ্যমকে জানান।
মামলা সূত্র বলছে, ২০২১ সালের ৩১ জুলাই চিত্রনায়িকা একাকে তার ফ্ল্যাট থেকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাতিরঝিল থানা পুলিশ। এই সময় তার বাসা থেকে পাঁচ পিস ইয়াবা, পঞ্চাশ গ্রাম গাঁজা এবং অর্ধেক বোতল কেরু মদ জব্দ করা হয়। এই ঘটনায় হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।












