নিজস্ব সংবাদদাতা,ঝালকাঠি :: ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালত মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় আলী হোসেনকে(৪০) ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬মাসের দন্ডাদেশ প্রদান করেছেন। এই আদালতের বিচালক জেলা ও দায়রা জজ মোঃ শহিদুল্লাহ সোমবার বৈকালিক পর্বে এই রায় প্রদান করেছেন। সাজা প্রাপ্ত আলী হোসেন ছোট কৈখালী গ্রামের মোঃ মোতাহার হাওলাদারের পুত্র।
২০১৭ সালের ১৬ মে সন্ধ্যা সাড়ে ৬টায় কাঠালিয়া পশ্চিম ছিটকি গ্রামের গোমস্তা হাওলাদারের বাড়ীর সামনের রাস্তায় র্যাব-৮ বরিশালের ডিএডি সৈয়দুজ্জামানের নেতৃত্বে একটি টিম মোঃ আলী হোসেনকে গ্রেফতার করে এবং তার পকেটে থাকা ৬৮ পিছ ইযাবা ট্যাকলেট জব্দ করে। এই ঘটনায় একই দিন কাঠালিয়া থানায় সৈয়দুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করে। মামলার তদনÍকারী কর্মকর্তা এস আই নূরে আলম ২০১৭ক সালের ২৮জনু আদালতে অভিযোগপত্র দায়ের করে। আদালত ৬জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে। রায় প্রকাশ কালীন মোঃ আলী হোসেন জামিন নিয়ে পলাতক রয়েছে।










