নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে কৃষি প্রোণদনা কর্মসূচির আওতায় চলতি রবি মৌসুমে সমলয়ে বোরো চাষ ব্লকের চারা রোপন করা হয়েছে। এই রোপনের মধ্য দিয়ে এই চাষাবাদ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ষাটপাকিয়া ব্লকের ৫০ একর যায়গায় ৮২জন কৃষক মিলে সমবায় ভিত্তিতে এই চাষাবাদ করছে। এই ব্লকে হাব্রিড এমএল-৮ এইচ জাতের চাষাবাদ করা হচ্ছে। এই হাইব্রিড জাতের উৎপাদন ১২ থেকে ১৪ মেট্রিকটন পাওয়া যাবে বলে আশা করছে কৃষি বিভাগ। সরকার প্রণোদনা হিসেবে ১৪ লক্ষ টাকা বরাদ্ধ দিয়েছে। কৃষি বিভাগ কর্মসূচির আওতায় ট্রেতে বীজতলা তৈরী, রাইস প্লান্টার মেশিন দিয়ে বীজ রোপন এবং ধান পাকার পরে কম্বাইন্ড হারবেস্টার মেশিন দিয়ে কৃষকের ধান কর্তন ও মাড়াই করে দিবে। কৃষকদের শুধু চাষাবাদ ও সেচ খরচ বহন করতে হবে। কৃষিকে বাণিজ্যিকিকরণ ও যান্ত্রিক চাষাবাদ সম্প্রষারণের জন্যই এই কর্মসূচি গ্রহন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী আনুষ্ঠানিকভাবে রাইসপ্লান্টার মেশিন দিয়ে বীজ রোপনের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেছেন। এ উপলক্ষ্যে ব্লকের মাঠে এলাকার কৃষকদের নিয়ে উদ্বোধনী সভায় জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় ঝালকাঠির কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মনিরুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক রিফাত সিকদার, নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, উপজেলা ভাইসচেয়ারম্যান মোর্শেদা লস্কর ও মুক্তিযোদ্ধা মজিবুর রহমান সিকদার ও ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সেন্টু বিশেষ অতিথি ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান মিলি । অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হক, ভৈরবপাশা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাজল হোসেন ও এলাকার কৃষক সবুজ জোমাদ্দার ও শাহিন চৌধুরী।










